Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

BN DESK
05 April 2026, 06:36 PM পড়তে ১ মিনিট

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে (২৮) এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের পাটিকাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের পাটিকাবাড়ি এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।


ঈশ্বরদী রেলওয়ে পুলিশের (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরই করেছে। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার