Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের

BN DESK
10 October 2025, 03:11 AM পড়তে ১ মিনিট
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর এলাকার পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত কিশোর আকাশ হোসেন তিলকপুর এলাকার শাহীন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকাশ তিলকপুরে পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে আকাশ নদীর পানিতে ডুবে যায়। স্থানীয়রা আকাশের ডুবে যাওয়া দেখে দ্রুত মাছ ধরার জাল ফেলে তাকে নদী থেকে উদ্ধার করে। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ও লালপুর থানার (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার