Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 06:07 PM পড়তে ১ মিনিট
নাটোরের লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে মাছ ধরে ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজের দুইদিন পরে জেলে জহুরুল ইসলাম মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর রাইটার ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত জহুরুল লালপুর উপজেলার লক্ষীপুর গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরে ১৪ জন জেলে নৌকা নিয়ে ঘাটে ফিরছিলেন। এসময় পদ্মা নদীর লক্ষীপুর ঘাট এলাকায় ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে নদীতে পড়ে যায় জেলেরা। ওই নৌকায় থাকায় অন্য ১৩ জন জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হয় জহুরুল।

পরে সোমবার ভোর ৫টা থেকে লালপুর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরিদল ও নিখোঁজদের স্বজনরা তার সন্ধানে পদ্মা নদীতে নামে। বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরিদল।

পরে রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর রাইটার ঘাট এলাকায় জেলেরা মাছ ধরার সময় নদীতে ভাসমান দেখে। পরে জেলেরা নদী থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবারকে খবর দিলে তারা গিয়ে জহুরুলের লাশ শনাক্ত করে নিয়ে আসে এবং সকালে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। লালপুর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার