Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের লালপুরে পাট ক্ষেত থেকে নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 08:21 AM পড়তে ১ মিনিট
নাটোরের লালপুরে পাট ক্ষেত থেকে নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশের পাট ক্ষেত থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকর্মী সোহাগ আলী ওরফে সুইটের (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।

আজ সোমবার (২১ জুলাই) দুপুুর ২টার দিকে নিহতের স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সুইট বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, গত শনিবার রাত ১০টার দিকে সুইটের বাবার সাথে মুঠোফোনে তার কথা হয়। তখন সে উপজেলার গোপালপুর রেলওয়ে স্টেশনে ছিলেন। সেই রাতে বাড়ি না ফেরায় সুইটকে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন।

আজ সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে তার একটি সেন্ডেল দেখতে পাওয়া যায়। পশের পাট ক্ষেতে সুইটের বাবা তার লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুইটের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের লালপুরে পাট ক্ষেত থেকে নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার