Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের সিংড়ায় গভীর রাতে ডাকাতি ১২ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুট

BN DESK
17 May 2026, 04:52 AM পড়তে ১ মিনিট

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গভীর রাতে এক বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক রাত ২টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামের আলম প্রামাণিকের বাড়িতে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবারের কর্তা আলম প্রামাণিক জানান, রাতের আঁধারে অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা আলম প্রামাণিকের ছেলের বউ শ্রাবনী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ওয়ারড্রবের ড্রয়ারে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা বের করে নেয়। লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা রয়েছে বলে পরিবারের দাবি।

ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এলাকা: নাটোর সিংড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের সিংড়ায় গভীর রাতে ডাকাতি ১২ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুট

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার