Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

BN DESK
08 October 2025, 03:08 PM পড়তে ১ মিনিট
নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) রিপন কুমার মোদক (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ রোববার (২৪ আগস্ট) সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, দুপুরে রিপনের সহকর্মীরা এসে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি চিঠি পাওয়া যায়, যেখানে ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সহকর্মীদের সূত্রে জানা যায়, রিপন রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গ্রামের সুবলচন্দ্র মোদকের ছেলে। তিন মাস আগে তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এমপিও হিসেবে যোগদান করে নাটোরের সিংড়ায় কর্মরত ছিলেন। গত আড়াই বছর ধরে এক নার্সিং শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় রিপন মানসিকভাবে ভেঙে পড়েন। এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা তাদের।

পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এলাকা: নাটোর সিংড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার