Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের সিংড়ায় ট্রাকের চাকা পিষ্ট হয়ে কিশোর নিহত

BN DESK
04 September 2026, 08:27 PM পড়তে ১ মিনিট

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে বালির ট্রলি চাকার নিচে পিষ্ট হয়ে জিসান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত জিসান উপজেলার কালিগঞ্জ গ্রামের ইসরাফিলের ছেলে ও তিনি ওই গ্রামে তার নানার বাড়িতে থাকতেন। সে একটি বালুবাহী ট্রলির হেলপার হিসেবে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও চালক ফারুক বালুবোঝাই করে ট্রলি নিয়ে কলম ইউনিয়নের সূর্যপুর এলাকায় যাচ্ছিল। সূর্যপুর এলাকায় পৌঁছালে রাস্তার জায়গা নিচু হওয়ায় ট্রলি চাকার নিচে ইট দিতে বলেন চালক। এসময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি জিসানের শরীরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় জিসান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

এলাকা: নাটোর সিংড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের সিংড়ায় ট্রাকের চাকা পিষ্ট হয়ে কিশোর নিহত

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার