Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের সিংড়ায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

BN DESK
07 April 2026, 05:14 AM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার নিংগইন বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়ভাবে তার বাবা পশু চিকিৎসক হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস উল্টো পথে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রুবেল রাস্তা পারাপারের সময় বাসটির ধাক্কায় নিচে পড়ে যান। এসময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার পর বাসটির অজ্ঞাতনামা চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: নাটোর সিংড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের সিংড়ায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার