Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

BN DESK
10 October 2025, 12:02 PM পড়তে ১ মিনিট
নাটোরের সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

সিংড়া (নাটোর) প্রতিনিধি : রাজধানীর উত্তরার দিয়াবাড়িহাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তার কান্নায় কেঁদেছিল পুরো দেশ। সেই ঘটনা নজরে এসেছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে সৌদি আরব পাঠান পবিত্র ওমরাহ পালন করতে।

সেই রইস উদ্দিন ওমরাহ করে ফিরে এসেছেন। আর তার আমন্ত্রণে অপু বিশ্বাস আজ মঙ্গলবার (১৯ আগস্ট) যান তার গ্রামের বাড়িতে। অপুর ফেসবুক আইডি থেকে একটি লাইভ করা হয় যেখানে অপু বিশ্বাসকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার সাথে বেশ কয়েকজন ছিলেন। রইস উদ্দিনকেও দেখা যায় অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যেতে। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়।

লাইভের ক্যাপশনে অপু লিখেছেন, রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ। অপুর লাইভে মন্তব্য করতে দেখা গেছে অনেক ভক্ত অনুরাগীকে। কোরবানি ঈদে রইস উদ্দিন আলোচনায় উঠে আসেন। নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে নিজের পোষা গরু বিক্রি করতে এসেছিলেন। কিন্তু এক প্রতারক ক্রেতার কাছ থেকে ১ লাখ ২৩ হাজার টাকা পেলেও, এর মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট।

এ ঘটনায় তার পাশে প্রথম দাঁড়িয়েছিল আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন। তারা অপুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতারিত হওয়ার পরপরই রইস উদ্দিনকে প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় ৫০ হাজার টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন।

এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন অপু বিশ্বাস। ফাউন্ডেশনের উদ্যোগে এবং অভিনেত্রী অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন রইস উদ্দিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নাটোরের সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার