Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে এসএসসি পরীক্ষার্থীদের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

BN DESK
18 May 2026, 01:55 AM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একপক্ষের হামলায় অপরপক্ষের অন্তত ৫জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ রোববার (১৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইলে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে নাটোর সদর উপজেলার করোটা উচ্চ বিদ্যালয় এবং ধলাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

আজ রোববার (১৭ মে) দুপুরে নাটোর সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষে ধলাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা একটি ব্যাটারিচালিত অটো রিকশায় চড়ে বাড়ি ফিরছিল।

পথিমধ্যে শহরের বড়হরিশপুর এলাকায় পৌঁছালে করোটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ওপর আচমকা চড়াও হয়। তারা রিকশা থামিয়ে ধলাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের এলোপাথারি মারপিট করতে শুরু করে। হামলায় ৫ শিক্ষার্থী আহত হলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী জানান, ‘পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবেই এক দল ছাত্র এসে অটো রিকশায় থাকা পরীক্ষার্থীদের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে সেখানে হট্টগোল লেগে যায়। খবর পেয়ে নাটোর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে এসএসসি পরীক্ষার্থীদের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার