Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে খেলনা পিস্তল ঠেকিয়ে যুবককে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২

BN DESK
03 September 2026, 08:17 AM পড়তে ১ মিনিট
নাটোরে খেলনা পিস্তল ঠেকিয়ে যুবককে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি : নাটোরে ইমরান নামে এক যুবককে অপহরণের চেষ্টা চালানোর সময় মো. ওয়াদুদ হোসেন শিহাব (১৮) ও মো. রাব্বানী (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল। গত শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মো. ওয়াদুদ হোসেন শিহাব বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং মো. রাব্বানী গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার জেরে ভুক্তভোগী ইমরানের সাথে ওয়াদুদ হোসেন শিহাব ও রাব্বানীর বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার দিবাগত রাত ৯ টার দিকে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনা হয়।

পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নেওয়ার চেষ্টা করে তারা। প্রাইভেটকারটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে এলাকাবাসী প্রাইভেটকারটির গতিরোধ করে আটকে দেন।

ওই সময় দুইজন পালিয়ে গেলেও অপর দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দেয়া হয়। পরবর্তীতে তল্লাশিতে গাড়ি থেকে বিদেশি পিস্তলের আদলে তৈরি একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। পলাতক দুইজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে খেলনা পিস্তল ঠেকিয়ে যুবককে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার