Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

BN DESK
08 October 2025, 04:05 AM পড়তে ১ মিনিট
নাটোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে চুরির অভিযোগে নবীর আলী (৫৫) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত নবীর আলী রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা হলেও দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী এলাকায় শ্বশুরবাড়িতে বাস করতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাতে নেপালদীঘি গ্রামের এক বাড়িতে চোর ঢুকলে লোকজনের চিৎকারে এলাকাবাসী জেগে ওঠে। কিছুসময় পর নেপালদীঘি মাদ্রাসা মাঠ এলাকায় নবীর আলী সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই চুরিসহ নানা অপকর্মের অভিযোগ ছিল। রাতে অন্য গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় এলাকাবাসী তাকে আটক করে মারপিট করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার