Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে জারকিনে পেট্রোল না দেয়ায় ম্যানেজারকে পিটিয়ে জখম

BN DESK
02 April 2026, 12:55 AM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের একটি পেট্রোল পাম্পে জারকিনে পেট্রোল না দেয়ায় পাম্প ম্যানেজারকে পিটিয়ে জখম করেছে এক গ্রাহক।

পাম্প কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শাহীন নামে স্থানীয় এক যুবক শহরের হাফরাস্তা এলাকায় অবস্থিত নাটোর পেট্রোলিয়াম এজেন্সিতে গিয়ে জারকিনে পেট্রোল দাবি করে। না পেয়ে কিছুক্ষণ পরে ওই যুবক লাঠি নিয়ে পাম্পে ঢুকে ম্যানেজার সানু সাহাকে এলোপাথাড়ি মারপিট করে।

এসময় সেখানে থাকা লোকজন ধাওয়া দিলে পালিয়ে যায় হামলাকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে জারকিনে পেট্রোল না দেয়ায় ম্যানেজারকে পিটিয়ে জখম

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার