Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক আহত

BN DESK
03 September 2026, 08:18 AM পড়তে ১ মিনিট
নাটোরে ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক আহত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রুতগামী অপর ট্রাকের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু সাঈদ (১৮)। তিনি রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। গুরুতর আহত হয়েছেন একই এলাকার টিটু ড্রাইভারের ছেলে নাসিম হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডভর্তি ট্রাকের হেলপার আবু সাঈদ নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন। পাশে বসে ছিলেন ড্রাইভার। কাছিকাটা টোলপ্লাজার পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন পাশে থাকা চালক নাসিম হোসেন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক আহত

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার