Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় ঘাতক ট্রাকচালক আটক 

BN DESK
03 September 2026, 08:22 AM পড়তে ১ মিনিট
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় ঘাতক ট্রাকচালক আটক 

মফস্বল ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিন (৩০) আটক করা হয়েছে।বুধবার (২৩ জুলাই) সন্ধ্যার পর র‌্যাবের অভিযানে তাকে আটক করা হয়। আটক মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামন ডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকচালককে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। চালককে শনাক্ত করে র‌্যাবের সহায়তায় বুধবার সন্ধ্যার পর তার নিজ বাড়ি থেকে নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে রাতে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার বিকেলে নিহতদের আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।  

উল্লেখ্য, বুধবার সকাল ১০টার দিকে নাটোর বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ আরোহী মারা যান। আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। নিহত আটজনের মধ্যে পাঁচজনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা একই পরিবারের সদস্য। বাকিরা তাদের স্বজন ও গাড়িচালক। তারা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় তাদের সকলের মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় ঘাতক ট্রাকচালক আটক 

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার