Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 08:18 AM পড়তে ১ মিনিট
নাটোরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর আদম আলী (৫৫) নামে এক কৃষকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে ডুবুরি দল। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার অভিযানে তার মরদেহ উদ্ধার করে। নিহত আদম আলী বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ পঁচার ছেলে।

নিহতের আত্মীয় মহিদুল আলম জানান, প্রায় দুই বছর আগে স্ট্রোক করার পর আদম আলীর বাঁ পা ও হাত আংশিক অক্ষম হয়ে যায়। সোমবার সকালে তিনি ধানের জমিতে কাজ করতে যাওয়া শ্রমিকদের সঙ্গে দেখা করতে বের হন। কিন্তু দীর্ঘ সময়েও জমিতে না যাওয়ায় এবং বাড়িতে না ফেরায় স্বজনেরা তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। পরে বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও তার সন্ধান মেলেনি। আজ সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল এসে এক ঘণ্টার অভিযানে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, সম্ভবত জমিতে যাওয়ার পথে পুকুর পাড়ে পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের ধারণা।

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার