Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

BN DESK
09 October 2025, 10:10 AM পড়তে ১ মিনিট
নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

মফস্বল ডেস্ক : নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া মহিলা কলেজের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। শুক্রবার (২০ জুন) বিকেলে বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাগর, তার আত্মীয় মিরপুরের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৪৫), অটোরিকশা চালক মো. বাবু (৪০) এবং এক অজ্ঞাতনামা ব্যক্তি (৪০)।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জগামী রাব্বি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাবু এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাগর মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি দুইজনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তাদের মৃত্যু হয়। 

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। 

 

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার