Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

BN DESK
08 October 2025, 10:40 PM পড়তে ১ মিনিট
নাটোরে বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়ারামপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য তিন দফা দাবির পক্ষে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরও অভিযোগ করেন, যে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে, আবারও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেই কোটারবিরুদ্ধে কথা বলতে হচ্ছে। প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক উল্লেখ করে দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার