Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে ভেঙে যাওয়া রেললাইন মেরামত : ট্রেন চলাচল স্বাভাবিক

BN DESK
06 September 2026, 03:17 AM পড়তে ১ মিনিট
নাটোরে ভেঙে যাওয়া রেললাইন মেরামত : ট্রেন চলাচল স্বাভাবিক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় কয়েক ঘণ্টা ধরে ট্রেন ধীর গতিতে চলাচল করে। তবে দ্রুত মেরামতের পর ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নিয়মিত পর্যবেক্ষণের সময় রেলের কর্মীরা লাইনে ফাটল দেখতে পান।

এসময় সাময়িকভাবে ভাঙা জায়গায় পাটের বস্তা গুজে দেওয়া হয়। এর মাধ্যমে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। এসময়ে কমিউটার ও ঢালারচর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন ওই ভাঙা লাইনের ওপর দিয়েই ধীর গতিতে চলাচল করে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কর্মীরা ফাটল শনাক্ত করার পরপরই ব্যবস্থা নেয়। মেরামত কাজ দ্রুত সম্পন্ন হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, রেললাইন পুরোনো হয়ে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে এটি কোনো নাশকতা নয়। কয়েক ঘন্টা ধীর গতিতে ট্রেন চলাচল করে। মেরামত শেষে এখন ট্রেন স্বাভাবিকভাবে চলছে।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে ভেঙে যাওয়া রেললাইন মেরামত : ট্রেন চলাচল স্বাভাবিক

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার