Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

BN DESK
03 September 2026, 08:19 AM পড়তে ১ মিনিট
নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

মফস্বল ডেস্ক : নাটোরের নলডাঙ্গায় রাতের আঁধারে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে শিকল পেঁচিয়ে দুর্বৃত্তরা তালাবদ্ধ করে আটকে রাখে। তবে বিষয়টি স্থানীয়দের নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় অনেক প্রাণ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কয়েকজন পথচারী মাধনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে চলাচলের সময় রেললাইনের ওপর তালাবদ্ধ একটি লোহার শিকল পেঁচানো অবস্থায় দেখতে পান। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে তারা সঙ্গে সঙ্গে নলডাঙ্গা থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং পার্শ্ববর্তী নওগাঁর আত্রাই থেকে রেলওয়ের কর্মী এনে শিকলটি কেটে ফেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে যাই। রেলওয়ের লোকজন ডেকে শিকলটি কেটে ফেলা হয়। যারাই এই কাজ করেছে, তারা যে অসৎ উদ্দেশ্যে কাজটি করেছে তা নিশ্চিতভাবে বলা যায়।

এলাকা: নাটোর নলডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার