Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, একই পরিবারের সাতজন

BN DESK
07 September 2026, 09:55 AM পড়তে ১ মিনিট
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, একই পরিবারের সাতজন

মফস্বল ডেস্ক : নাটোরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই নারী। ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পরে আরো তিনজনের মৃত্যু হয়। আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত অংশের আইড়মারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রী একই পরিবারের সাতজন নিহতরা হলেন-ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬৫), সেলি বেগম (৬০), আঞ্জুমানয়ারা (৭৫), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫) ও সীমা খাতুন (৩৫)। নিহতদের মধ্যে সীমা খাতুনের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে। অন্য সাতজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। তাছাড়া এ দুর্ঘটনায় মাইক্রোচালক সাহাবুদ্দিন (৩৫) প্রাণ হারিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো তিনজন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এর মধ্যে ছয়জনই নারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইড়মারী ব্রিজের কাছে এলে কিছু বুঝে উঠার আগেই বেপরোয়া গতির একটি ট্রাক চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেন জানান, সকাল ১০টার কিছু পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এখন পরিচয় নিশ্চিতের কাজ করছেন তারা। তাছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাইক্রোবাসের নিহত যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, একই পরিবারের সাতজন

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার