Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

BN DESK
09 September 2026, 04:39 AM পড়তে ১ মিনিট
নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

নাটোর প্রতিনিধি : নাটোর বাইপাস সড়কের রামাইগাছি এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) দুপুর তিনটার  দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে বৃষ্টির মধ্যে কাভার্ড ভ্যানটি আচমকা ব্রেক করলে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস এসে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ছয়জন যাত্রী ও কাভার্ড ভ্যানের হেল্পার মনসুর এবং চালক আবু বক্করসহ মোট ৮ জন আহত হন।

গুরুতর আহত মনসুর ও আবু বক্করকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নাটোর সদর হাসপাতালে  চিকিৎসা দেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার