Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাফনদে আরাকান আর্মির গুলি, দুই জেলে আহত

BN DESK
06 September 2026, 11:36 AM পড়তে ১ মিনিট
নাফনদে আরাকান আর্মির গুলি, দুই জেলে আহত

কক্সবাজারের টেকনাফের নাফনদে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছে।

আজ সোমবার দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তে নাফনদে এ ঘটনা ঘটে। 

আহতরা হলো, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন।

 

ঘটনা সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদে মাছ ধরতে যাওয়া দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। আহতরা কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে নাফনদে বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় হেদায়েত উল্লাহ ও হোসেন গুলিবিদ্ধ হয়। 

শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. রেজাউল বলেন, সকালে বড়শি নৌকা দিয়ে তিন জেলে নাফনদে মাছ শিকারে যায়। এরপর হঠাৎ দুপুরে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে জেলেরা গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গুলিবিদ্ধ আহত হেদায়েত উল্লাহ বড় ভাই আবদুর রহিম বলেন, ‘মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে আমার ভাইসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে।’

এদিকে টেকনাফের লেদা এলাকা থেকে তিন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নাফনদে আরাকান আর্মির গুলি, দুই জেলে আহত

B
BN DESK | 12 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার