Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

BN DESK
04 September 2026, 06:08 PM পড়তে ১ মিনিট
নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দিনে-দুপুরে দুবৃর্ত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 


শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হত্যাকাণ্ডটি ঘটে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী।  

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি নোয়াপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারের মালিক এবং নগরীর চাক্তাই এলাকার শুটকি ব্যবসায়ী।

ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, নোয়াপাড়া এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আব্বাস নামের আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

B
BN DESK | 24 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার