Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 09:30 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. বাচ্চু মিয়া (৪৮)। আসামি বাচ্চু মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তল্লা সবুজবাগ এলাকার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার (৩ জুন ) দিবাগত রাতে ময়মনসিংহের ভালুকার পালগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আজ বুধবার সকালে র‍্যাব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় একটি বাসার কেয়ারটেকারের রুমে ডেকে নিয়ে ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। 

এরপর গোপন তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামি মো. বাচ্চু মিয়াকে (৪৮) মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানার পলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার