Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

BN DESK
02 September 2026, 04:15 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ব্রিজের ঢালে দ্রুতগামী বাসের ধাক্কায় রিকশা থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মুমূর্ষ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মিনহাজ জানান, আজ বিকেলের দিকে ওই ব্যক্তিটি কাচপুর ব্রিজের ঢালে রিকশায় করে যাচ্ছিলেন। তখন দ্রুতগামী একটি বাস তাঁর রিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন ওই যুবক। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবক আর বেঁচে নেই। 

ওই পথচারী আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে ওই যুবকের নামপরিচয় জানতে পারেননি তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বলেন, আজ বিকেলের দিকে নারায়ণগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এখনও ওই যুবকের নামপরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

B
BN DESK | 07 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার