Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ 

BN DESK
02 September 2026, 10:02 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ 

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) এ ঘটনা ঘটে। দগ্ধরা ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় মিথিলা টেক্সটাইল নামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

দগ্ধ ৪ জন হলেন- কামরুল হাওলাদার (৩০), আতিক (২৫) সোহাগ (৩২) ও আফ্রিদি (২৪)। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সিলিন্ডার লিকেজ হয়ে কক্ষে গ্যাস জমে ছিল। সকালে চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে ৪ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’’

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘‘চার জনের মধ্যে কামরুল হাওলাদারের শরীরের ৩.৫০ শতাংশ, আতিকের ৫ শতাংশ, সোহাগের ১.৫০ শতাংশ এবং আফ্রিদির ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তবে, তারা সবাই শঙ্কামুক্ত।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ 

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার