Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, ৭ শ্রমিক আহত

BN DESK
02 September 2026, 11:26 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে সাতজন শ্রমিক আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ জুন) সকালে পাগলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পাগলা তালতলায় অবস্থিত নির্ঝর নীটওয়্যার গার্মেন্টসে শুক্রবার সকালে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী শ্রমিকসহ মোট সাতজন শ্রমিক আহত হন।

আহত শ্রমিকরা হলেন— শাহীন, জাকির হোসেন, ক্লিনার সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরিফিন, হৃদয় ও খাদিজা।

শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি দীর্ঘদিন ধরে পুরোনো অবস্থায় ছিল। বিষয়টি একাধিকবার মালিকপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনার সময় শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়, এতে সাতজন শ্রমিক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠায়। পরে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, ৭ শ্রমিক আহত

B
BN DESK | 19 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার