Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

BN DESK
09 October 2025, 11:27 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল। 

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেফতারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানীতে অংশ নেন এবিএম খায়রুল হক। 

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। যে মামলায় আসামি করা হয়েছিল বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে।

মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল। 

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার