Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে অটোরিকশাচাপায় শিশু নিহত

BN DESK
15 April 2024, 06:24 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে অটোরিকশাচাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলা শহরের শহীদনগর এলাকায় অটোরিকশার চাপায় হোসেন মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা অটোরিকশাটি ভাঙচুর ও চালককে পিটিয়ে আহত করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে অটোরিকশাচাপায় শিশু নিহত

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার