Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে অটোরিকশা চালক জামান হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

BN DESK
02 September 2026, 10:46 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে অটোরিকশা চালক জামান হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারের অটোরিকশা চালক জামান মিয়া হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।

এছাড়া একই মামলায় আরও একজনকে ১০ বছরের কারাদণ্ড ও অন্য একজনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারে বাগদী এলাকার আক্তার হোসেন, বাদশা ও সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ জানান, ২০২০ সালে ২৯ মার্চ অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে উপজেলার মারুয়াদী এলাকায় চালক জামানকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই জাকির আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্তে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে অটোরিকশা চালক জামান হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার