Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে অভিযানের সময় র‌্যাবের ওপর হামলা, আহত ৩

BN DESK
06 May 2026, 01:33 AM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র‌্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব-১১।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‌্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হামলায় তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে 

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে অভিযানের সময় র‌্যাবের ওপর হামলা, আহত ৩

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার