Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারে দুই পক্ষের দুই জনকে হত্যা

BN DESK
01 September 2026, 02:48 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারে দুই পক্ষের দুই জনকে হত্যা

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের বন্দর সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের হাফিজিবাগ এলাকায়  আধিপত্য বিস্তার ও অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধের জেরে চার ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলর হান্নান সরকার ও আবুল কাউসার আশার অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার ও অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত শুক্র ও শনিবার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

শনিবার রাতে ফের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আশা গ্রুপের সমর্থক আব্দুল কুদ্দুসকে (৬০) কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার চার ঘণ্টা পর আশা গ্রুপের লোকজন হামলা চালিয়ে হান্নান গ্রুপের সমর্থক মেহেদীকে (৪০) পিটিয়ে হত্যা করে।

বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারে দুই পক্ষের দুই জনকে হত্যা

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার