Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 08:36 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জ সদরে ইজিবাইকের ধাক্কায় আবু বকর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত আবু বকর চর সৈয়দপুর এলাকায় দেলোয়ার হোসেনের ছেলে।
 
আজ বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে চর সৈয়দপুর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আজ সকালের দিকে শিশুটি চর সৈয়দপুর এলাকা থেকে তার নানাবাড়ি গোপনগর এলাকার দিকে যাচ্ছিল। এ সময় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে একটি ইজিবাইকের ধাক্কায় শিশুটি মাথায় মারাত্মক আঘাত পায়। তখন প্রত্যক্ষদর্শী শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শিশুটির মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইজিবাইকটি জব্দ এবং ইজিবাইক চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার