Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

BN DESK
05 April 2026, 11:45 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

আজ রবিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযানের আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম, রতন ও রানাসহ ১০-১৫ জনের একটি দল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়।

এ সময় প্রতিপক্ষ আরেকটি গ্রুপের সাথে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর আগে একই স্থানে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সওজ। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক লাঠিচার্জ করে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তা পুলিশ নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গণমাধ্যমকে বলেন, উচ্ছেদ অভিযান চলার সময় সেখানে মালামাল নেওয়ার জন্য তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার