Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে একই পরিবারের দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু

BN DESK
02 September 2026, 10:09 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কালাম (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রোববার (১০ মে) সকাল ৬টা ৫৫ মিনিটে ফতুল্লার গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অন্যরা হলেন-সবজি বিক্রেতা কালামের স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।

উদ্ধারকারী রাকিব জানান, ভোরে বাসা থেকে আগুনে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে কালাম রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পরে প্রাণ বাঁচাতে তারা কোনোভাবে বাইরে বের হয়ে আসেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং কথার ৫২ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক ছিল। তিনি আরো জানান, অতিরিক্ত দগ্ধ হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে একই পরিবারের দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার