Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯ 

BN DESK
10 October 2025, 05:11 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯ 

মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতেদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মুড়ির ফ্যাক্টরি এলাকায় এই ঘটনা হয়।

দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানায়, স্বামী-সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা। রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিস্ফোরন হয় ফ্রিজের কম্প্রেসার। চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে আহতদের উদ্ধার করে।
 

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯ 

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার