Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে 

BN DESK
02 September 2026, 05:03 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে 

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকায় দুটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।


বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ওই দুই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ স্টেশনের উপ-পরিচালক আবদুল আল আরেফিন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি কারখানায় প্রথমে আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে। পাশের প্লাস্টিক কারখানাতেও আগুন লাগে। এতে উভয় কারখানার সব পণ্য পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ স্টেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেছেন, “আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ছয়টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে আপাতত বলতে পারছি না। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে 

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার