Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

BN DESK
03 September 2026, 01:29 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে নগরীর খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রোববার রাতে সদর উপজেলার ফতুল্লার লাকী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন বেগম চাঁদপুরের উত্তর মতলব থানার দশআনী গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্বামী আলী হোসেনের সঙ্গে দুই সন্তানসহ লাকী বাজার এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন।

নিহতের স্বজনদের দাবি, ২০ লাখ টাকা যৌতুক দিয়েও তারা জেসমিনকে বাঁচাতে পারলেন না। তাকে তার শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে ও আঘাত করে হত্যা করেছে।

জানা গেছে, নিহতের চারভাই প্রবাসী হওয়ার তার কাছে নানা অজুহাতে টাকা চাইতেন নিহতের স্বামী আলী হোসেন। এর আগেও জেসমিনকে টাকার জন্য মারধর করা হলে তিনি তার মেজো ভাইকে ঘটনা জানায়। এ নিয়ে রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। গত রোববার রাতে নিহতের পরিবারকে জেসমিনের স্বামী ফোন করে জানায় সে মারা গেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে পরিবারে লোকজন এসে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বোন ও বড় ভাইয়ের দাবি, তার বোনকে পিটিয়ে ও আঘাত করে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন।

তারা জানন, তার বোন জেসমিন ৭ মাসের গর্ভবতী থাকা অবস্থাও তার উপর টাকার জন্য নানাভাবে নির্যাতন চালাতেন স্বামী, শাশুড়ি ও তাদের স্বজনরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম খান জানান, রাতে নিহতের শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূ নগরীর খানপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে তিনি তার মৃত্যু কীভাবে হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধারের পর নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

B
BN DESK | 05 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার