Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

BN DESK
10 October 2025, 03:06 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায়  চুরির অভিযোগে রহিম (২২) নামের এক যুবককে গণপিটুনি দেয়া হয়। 

বুধবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এরআগে মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। রাহিম ইউনিয়নের দক্ষিণ বারপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।


স্থানীয়রা জানান, রাতে বারপাড়া এলাকার প্রবাসী বিল্লাল হোসেনের বাড়িতে চুরি করতে এসেছিল এমন অভিযোগে রহিমকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা রাত ২টার দিকে খবর পাই। ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সকাল ১০টা নাগাদ সে মারা গেছে বলে জানতে পেরেছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

B
BN DESK | 30 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার