Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে চেকপোস্টে তল্লাশর সময় অস্ত্রসহ কিশোর গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 12:14 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে চেকপোস্টে তল্লাশর সময় অস্ত্রসহ কিশোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ণগোপ এলাকা থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনসহ বায়েজিদ হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) তাকে অস্ত্র আইনে আদালতে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এতথ্য জানান।

এর আগে, গতকাল শনিবার রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল কর্ণগোপ এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বায়েজিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করা হয়। তার কোমর থেকে একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়। আজ রবিবার দুপুরে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে চেকপোস্টে তল্লাশর সময় অস্ত্রসহ কিশোর গ্রেপ্তার

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার