Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

BN DESK
02 September 2026, 10:20 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে সালেহা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৯ মে) বিকেলে ফতুল্লার শাসনগাঁ এলাকার শহিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সালেহা আক্তারের স্বামী আল আমিন শাসনগাঁ এলাকায় শহিদ মিয়ার বাসায় স্বপরিবারে ভাড়া থাকেন। আল আমিন গার্মেন্টসে কাজ করেন। হঠাৎ করেই সালেহা ছাদ থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভিক্টোরিয়া হাসপালের নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার