Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সমর্থকদের মিছিলে এনসিপির ধাওয়া

BN DESK
02 September 2026, 11:00 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীদের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে পলাতক আজমেরী ওসমানের ছবি সংবলিত ব্যানারে কয়েকজন নেতাকর্মী এ ঝটিকা মিছিল বের করেন।

 
সোমবার (১ জুন) ভোরে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন এনসিপির মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী।

তিনি বলেন, ভোর ৬টার দিকে গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করেন। পেছনে একটি ইজিবাইকে আমাদের মহানগর এনসিপির চারজন সদস্য ছিলেন। তারা মিছিলটি দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করেন।

এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। পরে ব্যানার দেখে বোঝা যায়, তারা প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগ কর্মী।  ঘটনার পর কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। যুবলীগের মিছিল সম্পর্কে আমাদের কেউ কিছু অবগত করেননি।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সমর্থকদের মিছিলে এনসিপির ধাওয়া

B
BN DESK | 02 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার