Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে জামায়াতে নেতার উপর হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

BN DESK
02 September 2026, 07:52 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে জামায়াতে নেতার উপর হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে রঘুনাথপুর দারুসসুন্নাহ মাদ্রাসার সামনে হামলার ঘটনাটি ঘটে।

হামলার শিকার মো. আলী আকবর শেখ (৫০), যিনি জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার (পশ্চিম) রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন।

আলী আকবর জানান, আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশের প্রচারের লক্ষ্যে প্রোগ্রামের ব্যানার লাগানোর সময় মো. নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি তাকে ফোন করে মাদ্রাসার সামনে আসতে বলেন। পরে কৌশলে একটি গলির ভিতরে নিয়ে গিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালানো হয়। নজরুল প্রথমে কিল-ঘুষি ও লাথি মারে। পরে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় কোপ মারতে যায়। কোপটি গলায় না পড়ে মাথায় লাগে। আমি মাটিতে লুটিয়ে পড়লে সে গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ চলাকালে এক ছাত্রকে হত্যার মামলাও রয়েছে। এটা নিছক ব্যক্তিগত হামলা নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের কর্মসূচি বানচাল ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে এটি পরিকল্পিত হামলা।

ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখার প্রচার সম্পাদক আব্দুল মোমিন বলেন, আলী আকবর জামায়াতে ইসলামীর একজন নিবেদিত রুকন। ব্যানার লাগানোর মতো একটি শান্তিপূর্ণ কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয় ও রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ। হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে জামায়াতে নেতার উপর হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার