Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দুই দোকান পুড়ে ছাই

BN DESK
02 September 2026, 11:43 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দুই দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় একটি ঝুটের গোডাউন ও দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী জানান, ঢাকেশ্বরী এলাকার আল আমিন নামে এক ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটর দোকান ও ড্রাম ওয়েস্টের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে উভয় দোকানের মালামাল পুড়ে  যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিক বলেন, “আগুন নিয়ন্ত্রণ আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। টিনের গোডাউনে আগুন লেগেছে। হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দুই দোকান পুড়ে ছাই

B
BN DESK | 18 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার