Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

BN DESK
02 September 2026, 05:02 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত বিরোধে মিলন মিয়া (৫০) নামে এক ট্রলার চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুর কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মিলন রাধানগর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি আড়াইহাজার-সোনারগাওঁ এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করে। এই ঘটনায় নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন বলেন, দুপুরের দিকে রাধানগর এলাকার মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ ও সাজোয়ার সহ আরো বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার