Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ডাকাতিকালে দুই জনকে আট

BN DESK
02 September 2026, 01:30 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে ডাকাতিকালে দুই জনকে আট

নিউজ ডেস্ক:   নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতি করতে আসা দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।


সোমবার (১৭ মার্চ) রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি এমএ বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত রবিবার মধ্যরাতে একই গ্রামের মামুনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ডাকাতরা ওই বাড়ি থেকে চার ভরি স্বর্ণ, পাঁচটি মোবাইল ও নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ডাকাতরা। 

এলাকাবাসী জানান, সোমবার রাত দেড়টায় দিকে ডাকাত দল আবারো এলাকায় এসেছে এমন খবর পেয়ে মোবাইল ও অনলাইনে সবাইকে সতর্ক করা হয়। এলাকাবাসী পরে ডাকাত দলের দুই সদস্য জাহের আলী (৪৭) ও ইমন মিয়াকে (২৪) আটক করে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। তারা সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞেস করলে দুইজনই স্বীকার করেন, গত রবিবার রাতে মামুনের বাড়িতে তারাই ডাকাতির করেছিলেন। এলকাবাসী পরে তাদের সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করে। 


সোনারগাঁ থানার ওসি এমএ বারী বলেন, “ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করে থানায় আনা হয়েছে। পুলিশের একটি বিশেষ টিম ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছে। আইনানুগ কার্যক্রম শেষে আটককৃতদের আদালতে পাঠানো হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে ডাকাতিকালে দুই জনকে আট

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার