Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

BN DESK
02 September 2026, 09:41 PM পড়তে ১ মিনিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

আজ বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ আসে যে, ওয়াবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালে ঝোপঝাড়ের ভেতর কসটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে আছে।

পরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

র‌্যাব-১১ জানানো হয়েছে, উদ্ধারকৃত পিস্তল ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার