Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে নারী পোশাককর্মীকে পিটিয়ে হত্যা, যুবক আটক

BN DESK
30 September 2025, 12:56 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে নারী পোশাককর্মীকে পিটিয়ে হত্যা, যুবক আটক

নারায়ণগঞ্জ ইসদাইরে নিলুফা বেগম (৫৫) নামের এক নারী পোশাককর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ শান্ত (২৪) নামের এক যুবককে আটক করেছে।

আজ সোমবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লার গাবতলী নতুন বাজার হালিম মিস্ত্রীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নিলুফা বেগম কুমিল্লার দাউদকান্দি নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি ফতুল্লার গাবতলী নতুন বাজার হালিম মিস্ত্রীর বাড়িতে ভাড়া থাকতেন ও মাসদাইর সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন।

নিহত নিলুফার ছেলে নাছির হোসেন বলেন, তার মা নিফুফা বেগম ওই ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাটিং সেকশনে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার সকালে তার মা রান্না করতে গেলে শান্ত নামে এক যুবককে লাঠি দিয়ে রান্না ঘরের জানালার গ্লাস ভাঙচুর করতে দেখেন। এতে তার মা বাধা দিলে শান্ত ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুড়ে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শান্তর আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে নারী পোশাককর্মীকে পিটিয়ে হত্যা, যুবক আটক

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার