Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

BN DESK
02 September 2026, 10:55 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে গোসল করতে নেমে ২ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিলেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ২টি শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার সময় দুপুর ১২টার দিকে ২ ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়।

এই সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়।খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 04 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার